Showing posts with label সুদীপ্তা পাল. Show all posts
Showing posts with label সুদীপ্তা পাল. Show all posts

Monday, 16 April 2018

বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা- ২ । ১৬-০৪-২০১৮ ।। সুদীপ্তা পাল-এর কবিতা

সুদীপ্তা পাল
ছাত্রী (তৃতীয় বর্ষ বি. এ) 
রানাঘাট,  নদিয়া


ফেরিওয়ালা

আমি কবিতার ফেরিওয়ালা
সারাদিন হেকে ডেকে একটাও
বিক্রি করতে পারলাম না
একলা দুপুরে তখন টিনের দোকানটায়
কেটলি থেকে ধোওয়া উঠছে।
একজন মোসাহেবি বাবু মুখ টিপে হাসলেন।
ভাবলাম,  তুমিই তো আমার কাব্যের নায়ক
একাদশীর রাতে উন্মাদিনী চাঁদকে
সব কবিতা যাপন করেছি
"আনন্দ ধারা বহিছে ভুবনে দিন ও রজনী...... "

1a

আজকের কবিতা  সোনালি মাছের চোখ অপাংশু দেবনাথ ------------------------ বাজার  ফেরৎ আমি,পুনশ্চ  ঢুকে পড়ি বাজারে।             ...